শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু ◈ গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: তিন কর্মকর্তা শোকজ, পরদিনই বিভাগীয় অফিসে বদলি ◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর ধরে মৌমাছির বাস, বাড়ির দোয়ালে ২০ টি মৌচাক

তাপস কুমার, নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে একটি বাড়িতে একই সঙ্গে ২০টি মৌমাছি চাকে বাসা বেঁধেছে । উপজেলার এবি ইউনিয়ানে ব্রাহ্মণপারা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে গত প্রায় ২০ বছর ধরে শীতকালে প্রতিবছর তার বাড়ির দেওয়ালে চারপাশে মৌমাছি চাক বাঁধে বলে জানান বাড়ির মালিক।

রোববার সরেজমিন দেখা যায়, ব্রাহ্মণ পারা গ্রামে ফারুক হোসেনের বিল্ডিং এর চারিদিকে একে একে ২০টি চাকে মৌমাছি বাসা বেঁধেছে। সকাল-সন্ধ্যা হাজার হাজার মৌমাছির গুঞ্জরনে এ বাড়িসহ সারা এলাকা মুখরিত হয়ে উঠে।

কথা হলো ফারুক হোসেনের সাথে, তিনি জানালেন, আমার বাড়িতে এত মৌচাক আর মৌমাছির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে এবং পিওর মধু কেনার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই অজস্র মানুষ এখানে ভিড় করেন। গত ২০ বছর ধরে প্রতি বছর মৌমাছি তার বাড়িতে শীতের শুরুর দিকে এসে বাসা বাধে এবং গরম পড়ার সাথে সাথেই চলে যায়। এ সব মৌচাক থেকে প্রতিবছর গড়ে তিন থেকে চার মণ মধু আহরণ করা যায়। এ মধুর চাহিদাও ব্যাপক।

তিনি জানান, প্রতি কেজি মধু ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হয়। প্রতিবছর এ মধু বিক্রি করে ৫০ -৬০ হাজার টাকা বাড়তি আয় হয়। এ সব মৌমাছি সব সময় উড়ে বেড়ালেও কারো গায়ে হুল ফোটায় না, এ সব মৌমাছি কখনও আক্রমণ করে না বলেও জানান ফারুক হোসেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়