শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার দিনের টেস্ট খেলতে রাজি নয় কোহলিও

স্পোর্টস ডেস্ক : পাঁচ দিনের টেস্ট ক্রিকেটকে একদিন কমিয়ে আনতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তে অসম্মতি জানিয়েছেন বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেটার আপত্তি জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। চিরাচরিত পাঁচ দিনের ফরম্যাটের কোনো রকম রদবদলের পক্ষে নেই তিনি।

২০২৩-২০৩১ এর মধ্যে পরবর্তী এফটিপি পর্বে চারদিনের টেস্ট ম্যাচ পরীক্ষামূলকভাবে করে দেখতে চেয়েছে আইসিসি। বাণিজ্যিকভাবে আকর্ষণীয় সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য আরও বেশি দিনের সংস্থানই এর উদ্দেশ্য। তবে তা প্রস্তাবের স্তরেই রয়েছে। অস্ট্রেলিয়া প্রস্তাবিত ফরম্যাট নিয়ে পরীক্ষা করার ইচ্ছা প্রকাশ করেছে। যদিও অজি সিনিয়র বোলার নাথন লায়ন এই প্রস্তাবকে হাস্যকর আখ্যা দিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বর্তমান টেস্ট ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার কোহলি বলেছেন, ‘আমার মতে, এতে কোনো রদবদল ঘটানো উচিত নয়। টেস্ট ক্রিকেটের বাণিজ্যিকীকরণের একটা পদক্ষেপ দিন-রাতের টেস্ট। এতে বেশ উচ্ছ্বাস তৈরি হয়। কিন্তু খুব বেশি অদলবদল করা ঠিক নয়। আমি এতে বিশ্বাস করি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়