শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিউম্যান মিল্ক ব্যাংক প্রসঙ্গ : বিজ্ঞান মানবতাকে রক্ষা করে আবার ধ্বংসও করে, বলেন বাবুনগরী

যুগান্তর : বিতর্কিত হিউম্যান মিল্ক ব্যাংক প্রসঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, বিজ্ঞান আমরা পছন্দ করি। বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা আনন্দিত। তবে মনে রাখতে হবে বিজ্ঞান মানবতাকে রক্ষা করে আবার ধ্বংসও করে।

হিউম্যান মিল্ক ব্যাংকের বিষয়ে তিনি বলেন, নৈতিকতা বিবর্জিত বিজ্ঞান মানুষকে বিপথগামী করে। তার উদাহরণ সদ্য প্রতিষ্ঠিত হিউম্যান মিল্ক ব্যাংক।

শুক্রবার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে বিশেষ আলোচকের বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

এ সময় ভারতের নাগরিকত্ব বিলের প্রসঙ্গ টেনে দেশবাসীকে সতর্ক করেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে হাটহাজারী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের শেষ অধিবেশনে দাওরা হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ ২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী আবেগঘন পরিবেশে পাগড়ী ও সনদ গ্রহণ করেন।

বৈরী আবহাওয়া তথা বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজ আদায়ে ধর্মপ্রাণ তৌহিদি জনতার ঢল পরিলক্ষিত হয়। সম্মেলনে ফজরের নামাজের পর থেকে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের পাদচারণায় মুখরিত ছিল জামিয়ার প্রাঙ্গণ।

জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীন, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানী ও মাওলানা নুরুল ইসলাম জাদীদ সাহেব এর যৌথ সঞ্চালনায় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমির শায়খুল হাদিস আল্লামা হাফিজ সায়্যিদ আরশাদ মাদানীর সুযোগ্য সাহেবজাদা আযহারুল হাসান মাদানী।

তিনি জুমার নামাজের পূর্বে মাহফিলে হিন্দি ভাষায় আলোচনা করেন। এছাড়া বাইতুল করিম নামে জামিয়ার প্রধান জামে মসজিদ বা বড় মসজিদে জুমার খুতবা পাঠ ও ইমামতি করেন।

  • সর্বশেষ