শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি ঝরছে

সালেহ্ বিপ্লব : দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকেই বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। এ সপ্তাহে বৃষ্টি ও শৈত্য প্রবাহ আসবে আগামী সপ্তাহে, এমনই জানিয়েছে আবহাওয়া অফিস।

উত্তরের জেলা রংপুরে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকালে তা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই ইলশেগুঁড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

বাগেরহাটে শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে উপকূল জুড়ে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। উপকূল এলাকা জুড়ে বৈরী আবহাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে শীত বাড়ায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হয়নি। এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে বৃষ্টি অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়