শিরোনাম
◈ গো-হত্যা নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গে চরম উদ্বেগে হিন্দু খামারিরা ◈ ভার‌তে খেলোয়াড়‌দের হা‌তে মার খে‌য়ে মা‌ঠেই চিৎপটাং রেফা‌রি ◈ নারী বিশ্বকা‌পের প্রস্তুতিতে অ‌ধিনায়ক জ্যােতি সন্তুষ্ট, লক্ষ্য আ‌গের চে‌য়ে ভালো করার ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, ২৬ সমুদ্র ব্লক উন্মুক্ত, এবার কি মিলবে গ্যাসের বড় সুখবর? ◈ বৈধ চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়, খুশির খবর অর্থনীতিতে ◈ হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪ ◈ রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে,, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে পুলিশ ◈ ঈদযাত্রায় ডিএমপির যে জরুরি নির্দেশনা দিয়েছেন বাসমালিক ও যাত্রীদের জন্য ◈ জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের মাফিয়ারা 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াল্লিশে এসে বউ হচ্ছেন সুস্মিতা, পাত্র ২৮ বছরের রহমান

সালেহ্ বিপ্লব : ১৪ বছরের ছোট রহমানের সঙ্গে অ্যাফেয়ারকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন বিশ্বসুন্দরী। বছর দুয়েক আগে দুজনের অন্তরঙ্গতা চাউর হয় মিডিয়ায়।
বেড়ানো, পার্টিতে যাওয়া, পারিবারিক সময় কাটানো কিছুই বাদ ছিলো না। আর তারা কোনো লুকোছাপাও করেননি। এসব ছবি প্রকাশ পায় মিডিয়ায়। গত আগস্টে জানাজানি হয়, ২৮ বছরের মডেল তারকা রহমান শল বিয়ের প্রস্তাব দিয়েছেন ৪৩ বছরের এই বলিউড স্টারকে। সুস্মিতা মুখে যতোই না না করুন, রহমানের সঙ্গে তার প্রেম যে ঘন হচ্ছে ক্রমশ। একের পর এক ফটোগ্রাফে সেটারই প্রমাণ মিলতে থাকে। হবে হবে করেও তাদের বিয়েটা হয়নি সদ্যবিদায়ী ২০১৯ সালে। কিন্তু দুজনের রোমান্স যে গভীরতর হয়েছে, বছর শেষের পার্টিতে তা একেবারে স্পষ্ট। অনেক অন্তরঙ্গ হয়েছেন দু’জন। সোসাল মিডিয়ার একের অপরকে যে ভাষায় সম্বোধন করছেন, তাতে এই বছর বিয়েটা হয়ে যাবে বলেই নিশ্চিত অনেকে। বিবিনিউজবেঙ্গল, একুশে টিভি, কলকাতা ২৪

১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুটজয়ী এই অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তিদের মেসেজ পড়ার একেবারেই পক্ষপাতী নন তিনি। ফলে জমা হয়েছিলো প্রচুর মেসেজ। একদিন হঠাৎই সেগুলো খুলে দেখতে শুরু করেন। সেখানে রহমান শলের মেসেজ ছিলো। আর সেই সূত্রে আলাপ শুরু। তারপর প্রেম। সুস্মিতার দুই পালক মেয়ে আলিশা ও রিনির সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রহমানের।

২০১৯ সালে দুজনের বিয়েটা না হলেও বছর শেষে পার্টির ছবি শেয়ার করে দুজনেই জানান দিচ্ছেন, সম্পর্কের জল অনেকদূর গড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে রহমানকে ‘বাবুস’ বলে সম্মোধন করছেন সুস্মিতা, রহমানও শেয়ার করছেন দারুণ সব রোমান্টিক ছবি। ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে কলকাতা ২৪ বলেছে, শিগগিরই বিয়ের ঘোষণা দেবেন তারা। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়