শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইলজ অমান্য করায় বিসিবি ও ঢাকা মহানগর ক্রিকেট কমিটিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ক্রম ঠিক করতে ভিন্ন দুই নিয়ম ব্যবহার করেছে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)। এর ভুক্তভোগী হয়ে টুর্নামেন্ট থেকে ছিটতে গিয়েছিলো একই বিভাগের দল সোনার বাংলা ক্রীড়া চক্র। নিয়মভঙ্গ করার সিসিডিএমের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিযোগ করেও কোনো ব্যাখ্যা পায়নি সোনার বাংলা। ফলে বিসিবি ও সিসিডিএমকে উকিল নোটিশ পাঠিয়েছে দলটি। ক্লাবটির সমন্বয়ক আলী আহমেদ উকিল নোটিশটি পাঠিয়েছন।

থার্ড ডিভিশন ক্রিকেট লিগের বাইলজে পয়েন্ট সমান হলে প্রথমে জয়ের সংখ্যা ধরার কথা উল্লেখ ছিলো। কিন্তু সেটা না মেনে সুপার লিগের ৮ দলের ক্রম ঠিক করা হয় মুখোমুখি লড়াইয়ের জয় ধরে। এরপর একই টুর্নামেন্টে রানার্সআপ নির্ধারণের ক্ষেত্রে আবার ধরা ম্যাচ জয়ের সংখ্যা। এ কারণে সোনার বাংলা তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উঠতে পারেনি।

এ বিষয়ে সিসিডিএম ও বিসিবির ব্যাখ্যা চেয়েও সাড়া না পেয়ে উকিল নোটিশ পাঠিয়েছে ক্লাবটি। তবে আইনি নোটিশের প্রেক্ষিতে বিসিবি কিংবা সিসিডিএম কোনো মতামত দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়