শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার বিপিএল খেলতে আসছেন আমলা, যোগ দেবেন মুশফিকের দলে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম বিশেষ আসরটি খেলতে আসছেন হাসিম আমলা। তিনি মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন। প্রথমবারের মতো বিপিএল খেলতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পা রাখবেন এই প্রোটিয়া ওপেনার। খুলনা টাইগার্সের টিম ম্যানেজার নাফিস ইকবালের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ক্রিকফ্রেঞ্জি।

ক্রিকফ্রেঞ্জির তথ্য মতে হাশিম আমলা টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলবেন। সেই সঙ্গে খুলনা টাইগার্স শিবিরে যোগ দেবেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আমলা। বিশেষ করে টেস্ট এবং ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬ স্ট্রাইক রেটে ৪ হাজার ২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।

চলতি বিপিএলে দুর্দান্ত খেলছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। সাত ম্যাচ খেলে তারা জিতেছে ৫টিতে। আগামী ৩ জানুয়ারি দলটি নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামবে শক্তিশালী ঢাকা প্লাটুনের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়