শিরোনাম
◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা ◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করলেন অমিতাভ বচ্চন

সিরাজুল ইসলাম : চলচ্চিত্র দুনিয়ায় অমিতাভ বচ্চনের অবদানের জন্য কিংবদন্তি এই অভিনেতাকে ভারত সরকারের তরফে এই পুরস্কার তুলে দেয়া হয়েছে। রোববার রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রোববার রাষ্ট্রপতি ভবনে বিগ-বি যখন পুরস্কার গ্রহণ করছেন তখন দর্শকাসনে উপস্থিত ছিলেন স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন।

এদিন চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের পর পর বিগ-বি বলেন, ''যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণ হল, তখন আমার মনে একটা সন্দেহ তৈরি হল, এই পুরস্কার কি এটারই ইঙ্গিত দিতে চাইছে যে আমি যথেষ্ঠ কাজ করে ফেলেছি, এবার ঘরে বসে আরাম করার সময় এসেছে। তবে আমার এখনও কিছু অল্প বিস্তর কাজ বাকি রয়েছে, যেটা আমায় শেষ করতে হবে।''

প্রসঙ্গত ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্র দাদাসাহেব ফালকে হল সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। সিনেমা নির্মাতা ধুনধিরাজ গোবিন্দ ফালকের নামানুসারে এই পুরস্কার ভারত সরকারের তরফে দেয়া হয়ে থাকে। ভারতীয় চলচ্চিত্রে প্রথম নারী হিসাবে অভিনেত্রী দেবিকা রানি এই পুরস্কার পায়েছিলেন ১৯৬৯ সালে। পরবর্তীকালে বীরেন্দ্রনাথ সরকার, পৃথ্বীরাজ কাপুর, পঙ্কজ মল্লিক, রুবি মায়ার্স, কানন দেবী, সত্যজিৎরায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মৃণাল সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, যশ চোপড়া, গুলজার, মান্না দে, শশী কাপুর, তপন সিং, মান্না দে সহ বহু ব্যক্তিত্বই দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ