শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার উপহার নিতে রাজি ট্রাম্প, তা হতে পারে ফুলদানি

রাশিদ রিয়াজ : ক্রিসমাসের উপহার হিসেবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানান দিয়েছে তাতে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, এধরনের উপহার নিতে তিনি রাজি আছেন এবং তার ধারণা এটি এক চমৎকার ফুলদানি হতে পারে। তবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়লে তার উপযুক্ত জবাব দিতেও তিনি প্রস্তুত বলে মঙ্গলবার মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন না। কখনোই জানবেন না, আমি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের কাছ থেকে চমৎকার পুরস্কার পেতে পারি। সিএনএন

উত্তর কোরিয়ার এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন শীর্ষ সামরিক কর্তারা উদ্বিগ্ন। প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার আশঙ্কা করছেন দেশটি ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন অব্যাহত রেখেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয় বলেই মনে করছেন মার্কিন সাংবাদিকরা।

সিএনএন’এর প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি নিয়ে ট্রাম্পকে মোটেও দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হয়নি। তবে কি ধরনের চমক উত্তর কোরিয়া দিতে পারে সে প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, সবাই যখন অবাক হচ্ছে তখন দেখাই যাক না উত্তর কোরিয়া কি পুরস্কার পাঠায়, কি ঘটে, যাই ঘটুক তা আমি তা সঙ্গে সঙ্গেই মোকাবেলা করে থাকি।

  • সর্বশেষ