শিরোনাম
◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের  র‌্যালিতে বাঁধা, পুলিশ পরিদর্শক লাঞ্ছিত

ডেস্ক নিউজ:  সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল র‌্যালিতে  বের করলে তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর জেরে এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।সূত্র:বাংলা নিউজ২৪.কম

পরিদর্শককে লাঞ্ছিত করার পর অতিরিক্ত পুলিশ এসে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন র‌্যালিতে  দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার নিয়ে এ সংক্রান্ত নানা স্লোগান দেন। পরে সেখানে উপস্থিত নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন র‌্যালির  ব্যানার কেড়ে নেন।

প্রথমে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের একটি র‌্যালিতে বাধা দিয়ে তাদের ব্যানার কেড়ে নেন তিনি। পরে সেখানে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়ার একটি মিছিল উপস্থিত হলে সেটিতেও বাধা দিয়ে ব্যানার কেড়ে নেওয়া হয়। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় নেতাকর্মীদের। একপর্যায়ে পুলিশ পরিদর্শককে লাঞ্ছিত করেন নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে সড়ক বন্ধ করে জনসাধারণের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়েছে।সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ