শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশ বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলে অনুপযোগী রায়পুর-রামগঞ্জ সড়ক

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : যখন গাড়ি হেলিয়া দুলিয়া চলে তখন ‘এ পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট হবে-ড্রাইভার সাবধান’ বলে যাত্রীরা চিৎকার দিয়ে আতঙ্কিত হয়ে উঠে। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহালদশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রায়পুর ও রামগঞ্জ উজেলার হাজারও মানুষ। ৯০ ভাগ স্থানে কাপেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

লক্ষ্মীপুর রায়পুর উপজেলার সাথে রামগঞ্জ উপজেলার যোগাযোগের প্রধান সড়ক এটি। এদিকে সড়কটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় বর্তমানে সীমিত পরিসরেই এ সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। এতে চরম দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ।

রায়পুর এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ফান্ডিংয়ের অভাবে এত বছর সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। গত মে মাসে ৭ কোটি ৫০ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে সড়কটির টেন্ডার হয়েছে। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে অর্থ বরাদ্দও চাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন রায়পুর উপজেলাসহ পাশ্ববর্তী চাঁদপুর জেলার ফরিদগঞ্জের হাজারো মানুষ রামগঞ্জ উপজেলায় যাতায়াত করে। অথচ দীর্ঘ ১০ বছর ধরে রায়পুর-পানপাড়া-রামগঞ্জ সড়কের পানপাড়া অংশ পর্যন্ত ৬ কিলোমিটার সংস্কার না হওয়ায় সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখন এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। এছাড়া সড়কটির পাশে রায়পুর সরকারি ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় চরম বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও।

এদিকে, কয়েকজন চালক জানান, এ সড়ক দিয়ে গাড়ি চালাতে হিমশিম খেতে হয় তাদের। তাছাড়া সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যানবাহন। যখন গাড়ি হেলিয়া দুলিয়া চলে তখন ‘এ পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট হবে-ড্রাইভার সাবধান’ বলে যাত্রীরা চিৎকার দিয়ে আতঙ্কিত হয়ে উঠে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাড়ির মালিকরা। এতে মালিকরাও আগ্রহ হারাচ্ছেন গাড়ি চালনায়।

সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে লক্ষ্মীপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহম্মেদ জানান, খুব দ্রুত সময়ের মধ্যে এ সড়কের সংস্কার কাজ শুরু হবে। এতে করে জনগণের ভোগান্তিও কমবে।

তবে সড়কটি সংস্কার কাজের টেন্ডারের ৬ মাস পেরিয়ে গেলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার কাজ শুরু করতে কার্যকর উদ্যোগ নিবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।সম্পাদনা : জেরিন মাশফিক

 

  • সর্বশেষ