শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিস জেতায় তৈরি হয়েছে যুক্তরাজ্য ভাঙার সম্ভাবনা

আসিফুজ্জামান পৃথিল: ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর ওয়েলস নিয়েই যুক্তরাজ্য।কিন্তু এই সংযুক্ত রাজ্যে সবসময়ই ইংল্যান্ডের প্রভাব বেশি।রাজনৈতিক আর অর্থনৈতিক মানচিত্রের আয়তন এক্ষেত্রে যেমন ভূমিকা রেখেছে, ভূমিকা রেখেছে রাজপরিবারের জাতিগত পরিচয়ও।কিন্তু ঐতিহ্যবাহী এই রাজতন্ত্র ভেঙে যাবার সম্ভাবনা তৈরী হয়েছে।এর পেছনে প্রধান উপাদান আবারও নির্বাচিত প্রধানমন্ত্রী বরিস জনসনের একগুয়েমি। দ্য কুইন্ট

ব্রিটিশ পার্লামেন্টে স্কটল্যান্ডের জন্য নির্ধারিত যে ৫৯টি আসন রয়েছে তার ৮১ শতাংশতেই সেখানকার প্রধান দল এসএনপি জিতেছে।এরপর আছে উত্তর আয়ারল্যান্ড। এই প্রথমবারের মত, জাতীয়তাবাদী দলগুলো, যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চায় এমন দলগুলোর থেকে বেশি আসন পেয়েছে। ইউরোপ ছাড়ার জন্য প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে ব্রেক্সিট চুক্তি করেছেন, তাতে ইইউর সঙ্গে উত্তর আয়াল্যান্ডের সম্পর্কের যে রূপরেখা দেয়া হয়েছে তা যুক্তরাজ্যের অন্যান্য অংশের থেকে আলাদা। বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব গ্রহণের সময় নিজেকে বর্ণনা করেছেন অখণ্ডতার পক্ষের মন্ত্রী হিসাবে। এবং সেটা তিনি করেছেন সঙ্গত কারণেই অর্থাৎ ব্রিটেন ভেঙে যেতে পারে এমন আশংকা থেকেই। কাজেই ব্রিটেনকে একসঙ্গে রাখার চাপটা খুবই বাস্তব।

এসএনপি নির্বাচনের ফল প্রকাশের পরই ঘোষণা করেছে, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তারা আরও একটি গণভোট চায়।এর আগে যে ভোটটি হয়েছিলো সেখানে মূলত অর্থনৈতিক নির্ভরতার কারণেই যুক্তরাজ্যের সঙ্গে থাকার মত দেন স্কটিশরা। ব্রেক্সিটের কারণে সে কারণ তিরোহিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ