শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট থান্ডারের ‍উড়ন্ত শুরু (সরাসরি)

রাকিব উদ্দীন : বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট থান্ডার। ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৩ রানের টার্গেট দেয় ঢাকা প্লাটুনস।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন এনামুল হক ও তামিম ইকবাল। দলীয় ৮৫ রানে মোসাদ্দেক হোসেন সৈকতের শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তবে তার আগে খেলেন ২৮ বলে ৩১ রানের অনাবদ্য এক ইনিংস।

তামিমের বিদায়ে থেমে যাননি এনামুল। উইকেট আগলে রেখে তুলে নেন বিপিএলের এবারের আসরের ব্যক্তিগত প্রথম অর্ধশতক। এরপর এগিয়ে যেতে থাকেন নিজের শতকের দিকে। কিন্তু তাকে ৬২ রানে থামিয়ে দেন সিলেটের বোলার দেলোয়ার হোসেন। ৪২ বলে ৬২ রান করে মোসাদ্দেক হোসেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে যান এই ওপেনার।

কিন্তু তাতেও যেন কিছুতেই কিছু হচ্ছিলো না যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের। লরি ইভান্স এবং জাকের আলি সিলেটের বোলারদের উপর চালাতে থাকেন আগ্রাসি ব্যাটিং।

দলীয় ১৪০ রানে নাইম হাসানের বলে বড় শট খেলতে গিয়ে ফ্লেচারের দুর্দান্ত এক ক্যাচে ১২ বলে ২০ করে সাজঘরে ফিরে যান জাকের আলি। তবে উইকেট আগলে রেখে থিসারা পেরেরাকে নিয়ে লড়াই চালিয়ে যান ইভান্স। কিন্তু সেখানে বাঁধ সাধেন এবাদত। ২১ রানে মোসাদ্দেকের তালুবন্দি করে ইভান্সের ঝড় থামান এই বোলার।

কিছু সময় ইনিংস স্তিমিত হয়ে পড়লেও মাঠে আবার ঝড় তোলেন ওয়াহাব রিয়াজ। শেষতক রিয়াজ ঝড়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ইনিংস থামে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রানে। পেরেরা অপরাজিত থাকেন ১১ বলে ২৩ করে। আর ওয়াহাব রিয়াজ ৭ বলে করে ১৭।

জয়ের জন্য মরিয়া সিলেট থান্ডার জিতলে আজ হবে নিজেদের প্রথম জয়। অপরদিকে দুই ম্যাচে এক জয় এক হারে বর্তমানে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

ঢাকা প্লাটুন একাদশ : এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মেহেদী হাসান, লরি ইভান্স, জাকেল আলী, থিসারা পেরারা, আরিফুল হক, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

সিলেট থান্ডার একাদশ : আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, সাফাক উল্লাস শফিক, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নায়েম হাসান, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম, এবাদত হোসেন, দেলওয়ার হোসেন।

খেলাটি সরাসরি দেখুন...

  • সর্বশেষ
  • জনপ্রিয়