শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের ৫৮ বিজিবির অভিযানে ৩৪৩ বোতল ফেনসিডিল, ২ লিটার বাংলা মদ, ১৮০ গ্রাম গাজা এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

মেদিনীপুর বিওপি সদস্যরা চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর বিশ্বাসপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ফেনসিডিল, রাজাপুর বিওপি নতুনপাড়া বিশারত মিয়ার পরিত্যাক্ত বাড়ীর পাশ থেকে ৩৩ বোতল ফেনসিডিল, জীবননগর বিওপির সামনে থেকে শাপলা পরিবহনে বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৮০ গ্রাম ভারতীয় গাজা ও ২ লিটার বাংলা মদ, নতুনপাড়া থেকে ১৩১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল ভারতীয় মদ আটক করে। খালিশপুর বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।

এদিকে ঝিনাইদহ র‌্যাব অভিযান চালিয়ে শহরের গোপিনাথপুর এলাকা থেকে ১৪৫ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার পিতার নাম রজব আলী। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরার কাটাখালী গ্রামের চৌরাস্তার মোড় থেকে ৫০ পিস ইয়াবাসহ দুর্গাপুর গ্রামের সাইফুল লস্কারকে আটক করেছে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ