শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিণাকুন্ডুতে মটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর স্টোন ইটভাটার কাছে মটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন (২৩) নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ইসমাইল হরিণাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

শুক্রবার বিকাল ৫টার দিকে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন। মুমুর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ৫ দিনের ছুটিতে ইসমাইল বাড়ি যান। তিনি নববিবাহিত। শুক্রবার বিকালে ঝিনাইদহের সাধুহাটী বাসষ্ট্যান্ড থেকে মটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দখলপুরের নাওমারা মাঠের স্টোন ইটভাটার সামনে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল জানান, ৫ বছর আগে ইসমাইল পুলিশ বাহিনীতে যোগ দেন। তার মৃত্যুতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে ও নিজ গ্রাম ভেড়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়