শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরেকটি শিরোপা জিততে ভারত যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ ডিসেম্বর ভারতে শুরু হবে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট উত্তরাখণ্ড কাপ। গত আসরে টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ দল। এবারও অংশগ্রহণ করতে আগামী ১৬ ডিসেম্বর ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিবে হুইলচেয়ার ক্রিকেট দল। দলের অধিনায়ক মো. মহসিনের বিশ্বাস, এবারও শিরোপা জিতবেন তারা।

টুর্নামেন্টটিতে এবার অংশ নিচ্ছে চারটি দল, যা হুইলচেয়ার ক্রিকেট দলগুলোর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দলের অংশগ্রহণ। এ উপলক্ষে মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মহসিন বলেন, ‘দলের প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। মাঠে ভালো পারফরম্যান্স করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী। বিশেষ করে ভারত ও নেপালের সাথে ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে।’

হুইলচেয়ার ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হওয়াকে ব্র্যাকের মূলধারার কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে মারিয়া বলেন, ‘যেহেতু ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এর মাধ্যমে বিপুল জনগোষ্ঠীর সচেতনতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব।’

ভারত ও নেপাল ছাড়াও টুর্নামেন্টে বাংলাদেশের অপর প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান।

হুইলচেয়ার ক্রিকেট দল স্কোয়াড : মো. মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মো. মিঠু, সাজ্জাদ হোসেন, মো. রিপন উদ্দিন, মো. রাজন হোসেন, মো. মহিদুল ইসলাম, মো. মোরশেদ আলম, স্বপন দেওয়ান, খন্দকার নাফিউর, উজ্জল বৈরাগী, রনি গাইন, রবিন গাইন ও রাতুল ইসলাম ।

  • সর্বশেষ