শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল সার্টিফিকেট দিয়ে চাকুরি করছেন যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছেন। ২০১০ সাল থেকে এই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে তিনি চাকরি করছেন। সম্প্রতি সনদপত্র যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়েছে।
তবে প্রায় দেড় মাস আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুর রশীদের সার্টিফিকেটটি ভুয়া বলে নিশ্চিত করলেও এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে যবিপ্রবিতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আব্দুর রশিদ যোগদান করেন। এসময় তার দাখিলকৃত এলএলবি সার্টিফিকেট পাশের সাল দেখানো হয় ১৯৯২। তার এইচএসসি পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকায় অধিকতর শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি এই এলএলবি সার্টিফিকেটটি জমা দেন। কিন্তু যবিপ্রবি কর্তৃপক্ষ গত ১২ অক্টোবর পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ১৭টি সার্টিফিকেট যাচাই-বাছাইয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেই অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বাবুল ইসলাম গত ২২ অক্টোবর যবিপ্রবি রেজিস্ট্রারের কাছে একটি চিঠি দিয়ে জানিয়ে দেন পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদের এলএলবি সার্টিফিকেটটি জাল বা ভুয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক তার চিঠিতে উল্লেখ করেন, ‘অফিস রেকর্ড অনুযায়ী মো: আব্দুর রশীদের সনদপত্রে নামের বানানে গরমিল থাকায় এবং মো. নজরুল ইসলামের সনদপত্র ইস্যুর তারিখ ভিন্ন হওয়ায় তা যাচাই করা গেল না। মো. আব্দুর রশিদের (এলএলবি/জুলাই ১৯৯২) সনদপত্রে ‘ফলাফল’ টেম্পারিং করা। উক্ত মো. আব্দুর রশীদের সনদপত্রটি জাল বা ভুয়া।’

এ ব্যাপারে অভিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ জানান, ১৯৯২ নাকি ১৯৯৫ সালে আমি এলএলবি পাস করেছি তা ঠিক এই মুহূর্তে মনে নেই। সনদপত্র যাচাই বাছাই করা হচ্ছে কিনা তাও আমি জানি না।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহসান হাবীব জানান, সনদপত্রের যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল মজিদ বিষয়টি ভালো বলতে পারবেন।

যোগাযোগ করা হলে সনদপত্র যাচাই বাছাই কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল মজিদ বলেন, সনদপত্রে যাচাই-বাছাইয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়েছিলাম। যদি কারো সনদপত্রের ত্রুটি থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়