শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বললেন, এ্যাডভোকেট সরোয়ার

খোকন আহম্মেদ, বরিশাল : কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন-সরকার নৌকা মার্কা বিরোধী দল সংসদে বসিয়ে দেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রক করতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরিশালে আসলেন ঠিকই কিন্তু বরিশালের উন্নয়নের জন্য একটা টাকাওতো বরাদ্ধ দিয়ে গেলেন না। কোথায় বরিশালের উন্নয়ন আজ বরিশালবাসীকে মুখ খুলে কথা বলতে দেন তাহলে বরিশালের উন্নয়নের কথা মানুষের মুখ থেকে অকপটে বের হয়ে আসবে। এখানে কয়েকজন নেতার উন্নয়ন ছাড়া আর কিছুই হয়নি।

মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

সমাবেশে সরোয়ার আরও বলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি নতুবা সরকার পতনের একদফা আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য তিনি (সরোয়ার) সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহবান করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে টাউন হল চত্বর থেকে একটি মিছিল বের করার চেষ্ঠা করলে পুলিশের বাঁধায় তা পন্ড হয়ে যায়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়