শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোলানের মতো ছবি বানাতে চান শাহরুখ

মুসবা তিন্নি : হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের অন্ধ ভক্ত এবং তার মতোই পরিণত ছবি পরিচালনা করতে চান- জানালেন শাহরুখ খান। দেশ রুপান্তর

সঙ্গে যোগ করেন, “তবে সমস্যা কী বলুন তো, দৃশ্যের মান কতটা ভালো হলে ‘ঠিক আছে’ বলা যায় এটাই আমি বুঝে উঠতে পারি না। ”

শাহরুখের সর্বশেষ ছবি ‘জিরো’ মুক্তি পায় গত ডিসেম্বরে। তবে সম্প্রতি ‘টেড টকস ইন্ডিয়া: নয়ি বাত’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে এসে জানান, এক-দুই মাসের মধ্যেই নতুন ছবি নিয়ে মাঠে নামতে চলেছেন। এ দিকে বিবিসির ‘টকিং মুভিজ শো’র সঙ্গে আলাপচারিতায় কিং খান জানান, বর্তমানে নির্জনে থাকতে পছন্দ করলেও খুবই খুশি আছেন।

আরও জানান, কখনো পরিচালকের আসনে বসলে তিনি একাকী ও দুঃখী হয়ে পড়বেন। কারণ পরিচালনা করা সবচেয়ে বেশি একাকিত্বের কাজ।

শাহরুখ বলেন, “আপনি নিজেকে অনেকটা ঈশ্বরের মতো মনে করা শুরু করবেন। একটি ছবি বানাচ্ছেন, অভিনেতাদের নির্দেশ দিচ্ছেন কীভাবে অভিনয় ফুটিয়ে তুলতে হবে, সংলাপ নির্বাচন করছেন, চিত্রনাট্য তৈরি করছেন, ডার্ক রুমে বসে ঘণ্টার পর ঘণ্টা ছবি এডিট করছেন। আর যখন ছবিটি মুক্তি পেল, তখন দেখলেন সাফল্য অথবা ব্যর্থতার মুখে আপনি একাই দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় পরিচালক হওয়া বিশ্বের সবচেয়ে বেশি একাকিত্বের কাজ। ”

একই সঙ্গে জানান, ‘দ্য প্রেস্টিজ’, ‘ইনসেপশন’-খ্যাত ক্রিস্টোফার নোলানের অন্ধ ভক্ত, তার মতো করে পরিচালনা করতে চান। আর পরিচালনার জন্য বেছে নেবেন অ্যাকশন সিনেমা।

শাহরুখ বলেন, “তবে সমস্যা কী বলুন তো, দৃশ্যের মান কতটা ভালো হলে তাকে ‘ঠিক আছে’ বলা যায় এটাই আমি বুঝে উঠতে পারি না। বারবার মনে হয়, হয়তো আরও ভালো হতে পারত। তাই মাঝে মধ্যে পরিচালনায় আসতে ভয় পাই। ”
তবে অভিনয়ে দেখা না গেলেও বড়পর্দা ও নেটফ্লিক্সের জন্য প্রযোজনা করেছেন।

  • সর্বশেষ