শিরোনাম
◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার বিচার পর্যবেক্ষণে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ

তরিকুল ইসলাম: রোহিঙ্গা গণহত্যা বিচার মামলার শুনানি পর্যবেক্ষণে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। রোববার রাতেই প্রতিনিধি দলটির এ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন পরারাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

মঙ্গলবার থেকে আইসিজেতে এ মামলার শুনানি শুরু হবে। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা এ মামলার শুনানিতে বাংলাদেশের একটি ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ১১ নভেম্বর আইসিজেতে মামলা দায়ের করে পাশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলার শুনানিতে ১০ ডিসেম্বর গাম্বিয়ার প্রতিনিধি দল গণহত্যার বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। ১১ ডিসেম্বর গাম্বিয়ার বক্তব্যের পাল্টা যুক্তি দেবে মিয়ানমার। মামলার শুনানি শেষ হবে ১৩ ডিসেম্বর।

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য এই ইস্যুতে যথাযথ জবাবদিহিতা চায় বাংলাদেশ। এজন্য সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সোমবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা হয়েছে তার জন্য দায়ীদের উপযুক্ত জবাবদিহিতা নিশ্চিত করতে সব ধরণের প্রচেষ্টায় সহযোগিতা করছে বাংলাদেশ।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি) মিয়ানমারের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটির তদন্ত করতে আদালতের প্রসিকিউটর ফাতো বেনসুডাকে অনুমতি দিয়েছে আইসিসি। পররাষ্ট্র সচিব জানান, এসব মামলায় বিচারকার্যে সহযোগিতামূলক ভূমিকা রাখতে দেশী-বিদেশী আইনবীদদের পরামর্শ নিচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, মানবিক ও আইনগত দুই উপায়েই রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করতে চায় বাংলাদেশ। মানবিক দিক বিবেচনা করে যেভাবে তাদের আশ্রয় দেয়া হয়েছে, তেমনিভাবে এই গণহত্যায় দোষীদের জবাবদিহিতা নিশ্চত করতেও সম্ভাব্য সব তৎপরতা চালাবে বাংলাদেশ।

  • সর্বশেষ