শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কাদের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

শিউলী আক্তার : চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে এখনো অপরাজিত বাংলাদেশ। তিন ম্যাচ খেলে তিনটিই জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল ইসলাম শান্তরা। নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় নিয়ে ফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। লঙ্কাদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাইফ হাসানরা।

এই ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার সৌম্য সরকার। ফাইনালে এই লঙ্কানদের বিপক্ষেই খেলতে হবে। এই ম্যাচে তাই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রাখা হয়েছে বিশ্রামে। ম্যাচের নেতৃত্ব দেয়া হয়েছে সাইফ হাসানকে।

কিন্তু দলের দায়িত্ব পেয়ে কাজে লাগাতে পারেনি সাইফ। ওপেনিংয়ে নেমে মাত্র ৪ রান করে ফেরেন তিনি। তার ফিরে যাওয়া পর ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম (৬)। ২১ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে।তখন জ্বলে উঠলেন ইয়াসির ও অঙ্কন। চতুর্থ উইকেটে দুজনে গড়ে তোলেন ৮০ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। তবে অর্ধশত রান থেকে মাত্র ৬ রান দূরে থেকে ফেরেন অঙ্কন (৪৪)। তবে অর্ধশত পূর্ণ করেন ইয়াসির। ৫১ রান করে ফেরেন তিনি। শেষদিকে জাকির হাসান করেন ২০ রান। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫০ রান।

জবাবে ব্যাট করতে নেমে সহজে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারালো পরে আর কোনো উইকেট হারায়নি তারা। পাথম নিসানকা ও লাসিথ ক্রসপুলের ১৩৪ রানে অবিচ্ছিদ্ধ জুটিতে ২৩ বল হাতে রেখেই অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয় লঙ্কারা। নিসানকা ৬৭ ও ক্রসপুল ৭৩ রানে অপরাজিত থাকেন।
আগামীকাল এই মাঠেই স্বর্ণ জয়ের লক্ষ্যে খেলতে নামবে এদুই দল।

  • সর্বশেষ