শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সমাজে মননশীলতার যথেষ্ট ঘাটতি আছে : ড. একে আব্দুল মোমেন

তরিকুল ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মননশীলতার উৎকর্ষ সাধনের ওপর গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজে মননশীলতার যথেষ্ট ঘাটতি আছে। তাই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক জীবনে মননশীলতার উৎকর্ষতা অতীব প্রয়োজন।

শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসব-২০১৯’-এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলা সাহিত্যে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে পৌঁছে দিতে অনুবাদের প্রতি গুরুত্বারোপ করতে হবে। যেসকল ভাষায় বেশি মানুষ কথা বলে বিশেষ করে এমন ভাষায় অনুবাদ করলে আমাদের সাহিত্যর সমৃদ্ধি বাড়বে। চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসবের মাধ্যমে আমাদের ছোটবেলার হারিয়ে যাওয়া গল্প, ছড়া, কবিতাকে সুন্দরভাবে আমরা ধরে রাখতে পারবো।

তিনি বলেন, বাংলাদেশের দারিদ্র্যসীমা গত ১০ বছরে অর্ধেকেরও বেশি নিচে নেমে এসেছে। বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে বিষয়টি শুধু এখানেই কিন্তু সিমাবদ্ধ নয়। আমরা সকল দিক থেকেই বেশ সফলতার সঙ্গেই এগুচ্ছি।

এসময় বাংলা শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট শিশুসাহিত্যিক কায়জার চৌধুরী এবং ফরিদুর রেজা সাগর চৌধুরীর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়