শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিন খানের ‘ফরায়েজী আন্দোলন’ মুক্তি পাবে ২০ ডিসেম্বর

আবু সুফিয়ান রতন : সাত বছর আগে ২০১২ সালে নির্মাণ শুরু হয় ফরায়েজী আন্দোলন নিয়ে ছবি ‘ফরায়েজী আন্দোলন’। ২০১৫ সালের ৫ ডিসেম্বর শেষ হয় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ। এরপর চলতি বছরের ২৭ জুন চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এবার ছবিটির পরিচালক ডায়েল রহমান নিশ্চিত করলেন আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

ফরায়েজী আন্দোলন অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী দুদু মিয়া। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন অন্যতম মহানায়ক।

আর এই আন্দোলনের নেতা দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনি নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী নওশীন।

পরিচালক ডায়েল রহমান বলেন, দুদু মিয়ার পরিবার থেকে অনুমতি না পাওয়ায় সিনেমাটি নির্মাণে সময় লেগেছে সাত বছরের বেশি সময়। তবে এবার সব ঠিকঠাক। প্রযোজক সমিতিতে থেকে ২০ ডিসেম্বর মুক্তির তারিখ নেয়া হয়েছে। নির্দিষ্ট তারিখেই মুক্তি পাবে ছবিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়