শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহফুজের হাত ধরে প্রথমবার হাই জাম্পে পদক জিতলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : পদক জয়ের সুসংবাদ বারবার আসছিলো নেপাল থেকে। কিন্তু ইতিহাস ভাঙ্গা হচ্ছিলো না। সেই কাজটি করে দেখালেন সেনাবাহিনীর মাহফুজুর রহমান শুভ। তার হাত ধরেই অ্যাথলেটিকস ডিসিপ্লিনের উচ্চ লাফ বা হাই জাম্প ইভেন্টে প্রথমবারের মতো পদক পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে রূপা জেতেন তিনি।

রূপা জিততে গিয়ে নতুন রেকর্ড গড়েছেন শুভ। এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপে তার ব্যক্তিগত সর্বোচ্চ উচ্চতা ছিল ২.১৫। আজ সেটাকে ভেঙে তিনি নতুন রেকর্ড গড়ে রূপা জেতেন। তার সঙ্গে যৌথভাবে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে ভারতের চেতন বালাসাবও রূপ জেতেন। আর ২.২১ মিটার লাফিয়ে সোনা জেতেন ভারতের অনীল কু সার্ভেস।

  • সর্বশেষ