শিরোনাম
◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান!

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকে বিক্ষোভকারীদের মাথা লক্ষ করে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, নিহত ২, আহত ৩৮

সাইফুর রহমান : এই তথ্য জানিয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম। পুলিশ এবং হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী বাগদাদে দূতাবাস এবং সরকারি কর্মচারীদের আবাসিক এলাকা সংলগ্ন দু’টি গুরুত্বপূর্ণ সেতু সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল আন্দোলনকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনীর ছোঁড়া টিয়ার ক্যানিস্টারের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। দুবাই আই, ট্রিবিউন.কম, রয়টার্স

প্রত্যক্ষদর্শী একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিরপত্তাবাহিনীর সদস্যরা সরাসরি আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে ক্যানিস্টার ছোড়ার কারণে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সিনাক সেতুর পাশে এক আন্দোলনকারী এবং আহরার সেতু সংলগ্ন এলাকায় অন্যজন নিহত হয়েছেন।

ইরাকের মানবাধিকার কমিশন জানায়, বিক্ষোভে এখন পর্যন্ত ৩২৫ ইরাকি নিহত এবং ১৫ হাজারের মতো আহত হয়েছেন। দুর্নীতি, জীবনযাত্রার নিম্নমান, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে গত দেড় মাস ধরে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে দেশটির তরুণরা। সাদ্দাম হোসেনের পতনের পর একে দেশটিতে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ