শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের দুর্নীতির প্রমাণ দিবেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট  : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।  আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে তথ্য-প্রমাণ জমা দেওয়া হবে। আমাদের কাছে যে প্রমাণগুলো আছে তাতে করে অধ্যাপক ফারজানা ইসলাম আর কোনোভাবেই তার পদে থাকতে পারেন না।

এদিকে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কনসার্ট করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে এই প্রতিবাদী কনসার্ট করা হয়।

শুক্রবার সকাল এগারোটার পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান এবং প্রতিবাদী পটচিত্র অংকন এবং পুরো ক্যাম্পাসে প্রদর্শনী’র নতুন কর্মসূচি ঘোষণা করেন দর্শন বিভাগের ও মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।

এদিন সকাল এগারোটা থেকে আন্দোলনকারীরা পুরাতন রেজিস্ট্রার ভবন সামনে সমবেত হন। পরে দুপুর একটার দিকে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে মিছিল হয়। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে ফের পুরনো রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংহতি সমাবেশ করেন আন্দোলনকারীরা।

এর আগে, আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার পর আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবাসিক হল বন্ধ ও ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। তবে এসব উপেক্ষা করেই প্রতিবাদী কনসার্ট করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। ।

পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়