শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৯, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৯, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরীকে ককপিটে ঢুকতে দেয়ায় চিনের এক পাইলটকে আজীবন নিষিদ্ধ

ইয়াসিন আরাফাত : তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই বিমান সংস্থার নিরাপত্তা বিধি লঙ্ঘন করে এই কাজ করেছেন। সেই কিশোরী সেখানে বসে ছবি তুলেন। ওই ছবিটি স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেই নিষেধাজ্ঞার মুখে পড়েন পাইলট। সিএনএন

চিনের এয়ার গুইলিনের একটি ফ্লাইটে গত জানুয়ারি মাসে ছবিটি তোলা হয়। কিন্তু সেটি সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া উইবোতে প্রকাশ পায়। তারপর ছবিটি বেসরকারি বিমান পরিবহণের সঙ্গে জড়িত এক কর্মকর্তার নজরে পড়লে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।

জানা যায়, ওই কিশোরী টুরিজম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি ভবিষ্যতে বিমান সেবিকা হতে চান বলে জানিয়েছেন। ককপিটে ছবি তুলতে পেরে তিনি পাইলটের প্রতি কৃতজ্ঞ বলে উইবোতে তাঁর করা পোস্টে জানিয়েছেন। পোস্টটি সামনে আসার পর বেসরকারি বিমান পরিবহনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা বলছেন, ছবিটি মাঝ আকাশে তোলা হয়েছে। এতে নিরাপত্তা বিধি লঙ্ঘিত হয়েছে।

গুইলিন এয়ার জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে তারা কোনও আপোস করবে না। এর প্রেক্ষিতেই ওই পাইলটকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে। তবে সেই বিমানচালকের নাম প্রকাশ করেনি গুইলিন এয়ার কর্তৃপক্ষ। শুধু তাই নয় ওই ফ্লাইটে থাকা অন্য কর্মীদেরও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করা হয়েছে।
ওয়াইএ/এমআই

  • সর্বশেষ