শিরোনাম
◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৯, ০২:৩১ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০১৯, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ কোটির ক্ষতি, অনুৎপাদক সম্পদেও অশনি সংকেত ভারতের ইয়েস ব্যাংকের

রাশিদ রিয়াজ : বিজয় মালিয়া, নীরব মোদীরা মোটা অঙ্কের ব্যাংক ঋণ না মিটিয়েই ভারত থেকে পালিয়েছেন। তবে ভারতে এখনও এমন শিল্পপতিরা রয়েছেন, যাঁরা ঋণ শোধ করেননি। আর এর জেরেই বাড়ছে বাণিজ্যিক ব্যাংকগুলির নন পারফরমিং এ্যাসেট বা অলস টাকা। ২০২০ সালে ভারতের ব্যাংকগুলোতে এই অলস টাকার পরিমান ছাড়িয়ে যাবে ৯.১ লাখ কোটি টাকা। টাইমস অব ইন্ডিয়া/বিজনেস স্ট্যান্ডার্ড

সম্প্রতি এক তথ্য জানার অধিকার আইনে জানা যায়, গত তিন বছরে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার কোটিতে। ১০০ কোটিরও বেশি নন পারফরমিং এ্যাসেট রয়েছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা ৪০০-র বেশি। বিভিন্ন ব্যাংকের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে রিপোর্ট আসতে শুরু করেছে। শুধু ইয়েস ব্যাংকে এর পরিমান ৬শ কোটি টাকা।

রিপোর্ট অনুযায়ী, জুন ত্রৈমাসিকের ৫.০১%-এর তুলনায় সেপ্টেম্বর ত্রৈমাসিক রিপোর্টে ইয়েস ব্যাংকের মোট অনুৎপাদক সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৯%-এ। প্রসঙ্গত, গত বছর ব্যাংকের এধরনের অলস টাকার পরিমাণ ছিল ১.৬%। এই ত্রৈমাসিকে মোট ৬০০.০৮ কোটি ক্ষতি হয়েছে ব্যাংকের। গতবছর একই ত্রৈমাসিকে ৯৬৫ কোটি লাভ করেছিল ব্যাংকটি। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ২,১৮৬ কোটি মোট আয় করেছে ব্যাংক।

  • সর্বশেষ