শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধুম ফোরে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান?

সানমুন নিশাত: শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ‘জিরো’ গত বছর বের হয়।ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর রেস খ্যাত তারকা নিজের পরবর্তী কাজ কোনটা হবে, তা নিয়ে বেশ চিন্তিত। এখন পর্যন্ত নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি তিনি। বাংলানিউজটোয়েন্টিফোর

শোনা গিয়েছিল রাজকুমার হিরানি, আলী আব্বাস জাফর ও বেশ কয়েকজন নির্মাতার নতুন সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন। কিন্তু এসব গুঞ্জন নিয়ে শাহরুখ টুইট করে জানান, তিনি এখন পর্যন্ত কারো সিনেমাতেই চুক্তিবদ্ধ হননি। তবে ভক্তদের আগ্রহের শেষ নেই, প্রিয় তারকার পরবর্তী সিনেমার নাম জানার জন্য তারা ব্যাকুল। টুইটারে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন,আপনি কি ধুম ফোর-এ চুক্তিবদ্ধ হয়েছেন? উত্তরে বেশ রসিকতা করেন বলিউড বাদশা।তিনি লেখেন, আমিও শুনেছি, তুমি যদি আরও খবর পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে।

শাহরুখ খানকে সবাই রাহুল নামের সেই রোমান্টিক নায়ক হিসেবে বেশি চেনেন। তবে আনজাম, বাজিগর, ডর ও ডনের মতো সিনেমায় তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেও বক্স অফিস কাঁপিয়েছে।

শোনা যাচ্ছে জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খানের পর ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বে ভিলেন হিসেবে যুক্ত হয়েছেন শাহরুখ।২০১৭ সালে জিরোর শুটিংয়ের সময় এ গুঞ্জন নিয়ে শাহরুখ বলেন, আমি এখনো কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তবে সম্প্রতি ধুম ফোরের বিষয়টি আবার আলোচনায় এসেছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

২০০৪ সালে ধুম সিনেমায় অভিনয় করেন জন আব্রাহাম, এরপর ২০০৬ সালে ধুম টু তে ঋত্বিক রোশন এবং সর্বশেষ ২০১৩ সালে ধুম থ্রি তে দেখা যায় আমির খানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়