শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের অভিষেক সম্পন্ন

প্যারিস প্রতিনিধি : বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯সেপ্টেম্বর ২০১৯ ফ্রান্সের পন্তা হলে সম্পন্ন হয়েছে।কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেনে বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্সের প্রবীণ নেতা সোনাম উদ্দিন খালেক,বিএনপি ফ্রান্সের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মিঞা,বিএনপি নেতা কবির পাটোয়ারী, ইউরোবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও মোহাম্মদ কুদ্দুস।

বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খান মিজানুর রহমান, এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিঞা সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসিম,সহ- সভাপতি খান দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদার ও সহ অর্থ সম্পাদক জাফর ইকবাল। নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান প্রধান র্নিবাচন কমিশনার মাহবুবুর রহমান।

সভায় বক্তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির একটা শক্ত অবস্থা প্রতিস্ঠা করতে দল ও মতের উর্ধ্বে এসে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।তারা বলেন,বাংলাদেশী কমিউনিটির কল্যানে সামাজিক সংগঠন গুলোকে আরও যত্নবান ও গতিশীল হতে হবে।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় প্যারিসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

  • সর্বশেষ