শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা ইসলামি ব্যাংকের তালিকায় চার ইরানি ব্যাংক

ডেস্ক রিপোর্ট :   বিশ্বব্যাপী ইসলামি ব্যাংকিং শিল্পের সেরা আর্থিক ও ঋণদান প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে ইরানের চারটি ব্যাংক। ইসলামি আর্থিক বাজারের ওপর প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইরানের (সিবিআই) মনিটারি অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ইসলামি আর্থিক বাজারে ইরানের সেরা ওই চার ইসলামি ব্যাংক হলো- ব্যাংক মেল্লি ইরান (বিএমআই), ব্যাংক মিল্লাত, ব্যাংক সাদেরাত ইরান (বিএসআই) ও ব্যাংক মাসকান।

প্রতিবেদনে ব্যাংকিং কার্যক্রমের পরিমাণ, বর্তমানে নেওয়া পদক্ষেপসমূহের প্রবণতা ও সেই সাথে ইসলামি আর্থিক বাজারের উন্নয়ন সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে বিশেষভাবে গবেষণা করা হয়। ইসলামি আর্থিক বাজারে বিনিয়োগ সুযোগ-সুবিধা, সরকারের পলিসি, বাজারের গতিশীলতা, সরবরাহ চেইন ও প্রতিযোগিতামূলক অবস্থা- ইত্যাদি বিষয় পর্যালোচনা করে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়।

গবেষণায় আরও যেসব বিষয় বিশ্লেষণ করা হয় সেগুলো হলো- এই খাতের প্রযুক্তিগত উদ্ভাবন ও অগ্রগতি। যা ইসলামি ব্যাংকিংয়ের ভালো প্রোমশনের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়