শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে রেকর্ড পরিমাণে

মুসবা তিন্নি : সৌদি আরবের আরামকো’র দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার পর ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের পর প্রথমবারের মতো সোমবার জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এদিন বিশ্ববাজারে হু হু করে বেড়ে যাচ্ছিলো তেলের দাম। সৌদি আরব বিশ্ববাজারে শতকরা ৫ ভাগ তেল সরবরাহ কমিয়ে দেয়ার পর সৃষ্টি হয় সঙ্কট। এর ফলে অশোধিত বেন্টের দাম বৃদ্ধি পায় শতকরা ১৯.৫ ভাগ। বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ৭১.৯৫ ডলার। ১৯৯১ সালের ১৪ই জানুয়ারির পর একদিনে এটাই এই তেলের সর্বোচ্চ দাম। এ ছাড়া ব্যারেল প্রতি ফ্রন্ট-মান্থ কন্ট্রাক্টের দাম ছিল ৬৬.২৮ ডলার। তা বৃদ্ধি পেয়েছে ৬.০৬ ডলার। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম শতকরা ১৫.৫০ ভাগ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৬৩.৩৪ ডলার। ১৯৯৮ সালের ২২ শে জুনের পর এটাই এই তেলের সর্বোচ্চ দাম। এই তেলের ফ্রন্ট-মান্ট কন্ট্রাক প্রতি ব্যারেল ছিল ৫৯.৭৭ ডলার। তা বেড়েছে ৪.৯২ ডলার। মানবজমিন

উল্লেখ্য, বিশ্বে তেল রপ্তানিতে সবচেয়ে বড় দেশ হলো সৌদি আরব। গত শনিবার এ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি আরামাকো’র এবং বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র আবকাইক এবং খুরাইসে ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী হুতিরা। এতে ওই দুটি তেলক্ষেত্রেই আগুন ধরে যায়। ভয়াবহ ক্ষতি হয় এর। ফলে ওই দুটি তেলক্ষেত্র থেকে তেল উত্তোলনের মতো অবস্থা আপাতত নেই। ওই দুটি তেলক্ষেত্র চালু করতে কয়েক দিন নয়, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন একটি ঘনিষ্ঠ সূত্র। এ জন্য সৌদি আরব দিনে ৫৭ লাখ ব্যারেল তেল উত্তোলন কমিয়ে দেয়। মোট যে পরিমাণ তেল সৌদি আরব রপ্তানি করে এই পরিমাণ তার অর্ধেক। তা সত্ত্বেও এই সপ্তাহে তেল সরবরাহ স্বাভাবিক রাখবে সৌদি আরব। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ