শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধুমাত্র তৃণভোজী পশু খাওয়ার অনুমোদন রয়েছে ইসলামে

আমিন মুনশি : পশুর মধ্যে শুধুমাত্র তৃণভোজী পশু খাওয়ার অনুমোদন রয়েছে। মানুষ যা আহার করে সেটার প্রতিক্রিয়া তার আচরণে প্রকাশ পায়। বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদি হিংস্র মাংসাশী প্রাণী খাওয়া ইসলাম নিষিদ্ধ করেছে- এটি তার অন্যতম একটি কারণ। সে কারণে ইসলাম শুধুমাত্র গরু, মহিষ, ছাগল, ভেড়ার মতো শান্ত ও খুব সহজে পোষমানা প্রাণীর মাংস খেতে অনুমতি দেয়। বস্তুত এ কারণেই মুসলমানরা শান্তিকামী এবং শান্তিপ্রিয়। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘রাসূল (সা.) তোমাদেরকে যা কিছু দেন তা তোমরা গ্রহণ করো। আর যেসব থেকে নিষেধ করেন, সেসব থেকে বিরত থাকো।’ (৫৯-৭)

সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত বেশ কিছু সর্বসম্মত হাদিসের মধ্যে ইবনে আব্বাস (রা) বর্ণিত মুলিম শরীফের ‘শিকার ও জবাই’ অধ্যায়ের ৪৭৫ নং হাদীসে, সুনানে ইবনে মাজাহ ১৩ অধ্যায়ের ৩২৩২ থেকে ৩২৩৪ হাদীসসমূহ উল্লেখযোগ্য। রাসূল (সা.) খেতে নিষেধ করেছেন- ১. তীক্ষ্ণ ধারালো দাঁতওয়ালা হিংস্র জন্তু। অর্থাৎ মাংসাশী বন্য পশু প্রধানত বেড়াল ও কুকুর জাতীয় বাঘ, সিংহ, বেড়াল এবং শেয়াল, কুকুর, নেকড়ে, হায়না ইত্যাদি। ২. তীক্ষ্ণ দন্তের অন্যান্য প্রাণী যেমন ইঁদুর, ন্যাংটি ইদুর, ছুঁচো ও ধারালো নখওয়ালা খরগোশ ইত্যাদি।

৩. সরিসৃপ জাতীয় অন্যান্য প্রাণী যেমন সাপ, কুমির ইত্যাদি। ৪. ধারালো ঠোঁট ও নখরওয়ালা শিকারী পাখি যেমন চিল, শুকুন, কাক, পেঁচা ইত্যাদি। সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারে এমন কোনো বৈজ্ঞানিক দলিল নেই যে, আমিষ খাদ্য গ্রহণের ফলে মানুষ উগ্র ও হিংস্র হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়