শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের সুবিধা মতো পিচ তৈরি করা উচিত ছিলো ইংল্যান্ডের, বললেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে ১৮ বছর পর অ্যাশেজ সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। আর সেটা দর্শক হয়ে দেখেছেন দলের অন্যতম অলরাউন্ডার জেমি অ্যান্ডারসন। অ্যাশেজের প্রথম ম্যাচে পায়ে চোট পেয়ে পুরা সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে দল এভাবে সিরিজ হারিয়েছে মেনে নিতে পারছেন না এই অলরাউন্ডার। তাই বলছেন, ইংল্যান্ডের উচিত ছিলো নিজেদের সুবিধামতো পিচ তৈরি করা।

অ্যান্ডারসনের অনুপস্থিতিটা ইংল্যান্ডকে বেশ ভালোই ভুগিয়েছে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জস হ্যাজলউডরা যেখানে নিয়েছেন ২৪ ও ১৮ উইকেট, ইংল্যান্ডের শুধু স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ১৯ উইকেট। ব্যাটসম্যানদের মাঝে স্টিভ স্মিথ একাই করেছেন ৬৭১ রান, তাও মাত্র পাঁচ ইনিংসে!

এবারের অ্যাশেজের পিচ ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়াকেই বেশি সুবিধা দিয়েছে মনে করছেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘আমার মনে হয় এবার পিচটা অস্ট্রেলিয়াকেই সুবিধা দিয়েছে। পিচে আরও বেশি ঘাস দেখতে চেয়েছিলাম। যখন আমরা অস্ট্রেলিয়াতে যাই, তখন তাদের হিসেবেই পিচ তৈরি করা হয়। আর তারা এখানে এসে নিজেয়ের সুবিধামতো পিচ পাচ্ছে! এটা তো ঠিক না।’

হোম কন্ডিশনের সুবিধা নিতে না পারলে সেটা এবারের অ্যাশেজের মতো ফলাফল বয়ে আনে, মানছেন অ্যান্ডারসন। তার ভাষ্য, ‘ভারতের বিপক্ষে গত বছর এখানকার পিচ ভালো ছিলো। খুব বেশি ঘাস না থাকলেও পিচ আমাদেরই বেশি সুবিধা দিয়েছে। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা যেখানেই যায়, তারা নিজেদের সুবিধামতো পিচ তৈরি করে। আমরাই মনে হয় একমাত্র দেশ যারা হোম কন্ডিশনের সুবিধা নেই না। আমাদের উচিত পিচ তৈরির ব্যাপারে নিজেদের দলের প্রতি একটু পক্ষপাতিত্ব করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়