শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত ৩১, আহত ৭৫

রাশিদ রিয়াজ : ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র সইফ আল-বদর জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে অন্তত পক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৫ জন। তাঁর আশঙ্কা, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিন আশুরা উপলক্ষে রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিমি দূরের কারবালা শহরে শুরু হয় ভক্ত সমাগম। প্রতি বছরের মত এবারও বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের বার্ষিকী উপলক্ষে আজ ইরাকের কারবালায় শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন ৩০ লাখ মুসলমান। ইরাকের বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব মানুষ কারবালায় সমবেত হন। এর ফলে কারবালায় ইমাম হোসেন (আ.)'র মাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। কারবালা পরিণত হয়েছে শোক আর মাতমের শহরে। শোকের মিছিল ও সমাবেশে পুরুষদের পাশাপাশি ছিলেন নারী ও শিশুরাও।

প্রায় চৌদ্দশ’ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। অন্যায়ের কাছে মাথানত না করার কারণেই সেদিন ইমাম হোসেন (আ.) পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মহররম বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি বেদনাবিধুর দিন।

এ ঘটনা শুধু ইসলামের ইতিহাসেরই করুণ ঘটনা নয়, বিশ্ব ইতিহাসেরও সবচেয়ে মর্মান্তিক ঘটনা। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের মহিমায় গৌরবান্বিত আশুরা আজও মুসলিম হৃদয়ে সংগ্রাম ও ত্যাগের গতি সঞ্চার করে। এইসময়/পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়