শিরোনাম
◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সীমিত আকারে ফাইভ জি নেটওয়ার্ক চালু করবে আগামী বছর

রাশিদ রিয়াজ : ২০২২ সালে সারাবিশে^ ফাইভ জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে ইরান আগামী বছর থেকে সীমিত আকার হলেও ফাইভ জি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে। ইরানের ডেপুটি আইসিটি মন্ত্রী হোসেইন ফাল্লাহ-জোশাঘানি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় মোবাইল অপারেটরদের ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করেছে তার মন্ত্রণালয়। খুব শীঘ্রই এজন্যে একটি কারিগরী সম্ভাব্যতা যাচাই শুরু হবে বলে তিনি জানান।

মন্ত্রী আরো জানান ফাইভ জি নেটওয়ার্কের জন্যে গিগাবাইট ইন্টারনেট স্পিড প্রয়োজন হবে এবং এজন্যে সুবিধাজনক স্পেকটার্ম সহ অন্যান্য কারিগরী চাহিদা চিহ্নিত করা হচ্ছে। আগামী তিনমাসের মধ্যে এজন্যে একটি রোডম্যাপ বা কর্মকৌশলপত্র তৈরির কাজ শেষ হবে। আগামী বছর থেকে ২০২২ সালের মধ্যে যে ফাইভ জি বিভিন্ন দেশে সংযুক্ত হতে যাচ্ছে তার পাশাপাশি ইরান সরকার অভ্যন্তরীণ ক্ষেত্রে এধরনের নেটওয়ার্কে যুক্ত হওয়ার কাজটি সম্পন্ন করবে। ফাইভ জি’এর জন্যে যে ব্যান্ডউইথ প্রয়োজন সে ব্যাপারে সরবরাহের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানান হোসেইন ফাল্লাহ-জোশাঘানি। মেহর

  • সর্বশেষ