শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে সৌদি আরব: জ্বালানি মন্ত্রী

রাশিদ রিয়াজ : সৌদি আরব তার পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির নয়া জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান সোমবার এ তথ্য জানান।

তিনি বলেছেন, তার দেশ পরমাণু জ্বালানি উৎপাদনের জন্য ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে। তারা খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান প্রিন্স আব্দুল আজিজ। আগামী ২০২০ সালেই দু’টি পরমাণু চুল্লি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।

সৌদি আরব বলছে, তারা শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহার করবে। তবে এর আগে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র বানালে তারাও বানাবে। ইরান প্রথম থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিরোধিতা করে আসছে এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিপূর্ণ পর্যবেক্ষণে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

ইসরাইলের কাছে বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র থাকার পরও সৌদি আরব বিষয়টি নিয়ে কখনোই কোনো কথা বলে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়