শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী নির্যাতনের মামলায় শামির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

এল আর বাদল : ক্যারিবিয়ান সফর চলাকালীনই আবার বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। গতকাল আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে বিচারক সুব্রত মুখোপাধ্যায় বধু নির্যাতন মামলায় শামি ও তার দাদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তবে শামি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় তাকে আদালতে আত্মসমপর্ণের জন্য ১৫ দিন সময় দিয়েছেন আদালত। কিন্তু তার ভাইয়ের ক্ষেত্রে সোমবার থেকেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে জানিয়েছেন হাসিন জাহানের আইনজীবী।

২০১৮ সালে শুরুর দিক থেকে একের পর এক বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে মহম্মদ শামিকে। শামির স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছিলেন। এর মধ্যে রয়েছে ম্যাচ ফিক্সিং, ধর্ষণ, বধূ নির্যাতন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও। বিস্ফোরক অভিযোগের পর এবার আইনি পদক্ষেপের পথে হাঁটেন হাসিন জাহান। শামিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি দেয় বিসিসিআই। তবে বধূ নির্যাতন ও খুনের চেষ্টা-সহ অন্যান্য অভিযোগে লাগাতার তদন্ত চালায় কলকাতা পুলিশ। শামি তার দাদা হাসিব আহমেদকে দিয়ে তাকে ধর্ষণ করানোর চেষ্টাও চালিয়েছেন বলে অভিযোগ করেন হাসিন। হাসিনের অভিযোগের ভিত্তিতে শামি-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগই অস্বীকার করেন শামি।

এদিকে শামির বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনে আলিপুর আদালতে মামলা করেন শামির স্ত্রী। এই মামলায় বেশ কয়েকবার শুনানিও হয়। কিন্তু শামিকে আদালতে উপস্থিত থাকার কথা বলা হলেও তিনি হাজিরা দেননি। ১৫ দিনের মধ্য মহম্মদ শামি আদালতে আত্মসমপর্ণ না করলে পুলিশ তাকে গ্রেফতার করবে।

সোমবার হাসিনের আইনজীবী অনির্বান গুহ ঠাকুরতা জানান, হাসিন জাহার অভিযোগের ভিত্তিতে আদালতে এখনও আত্মসমর্পণ করেননি মহম্মদ শামি এবং তার দাদা হাসিব আহমেদ। অর্থাৎ আদালতের সামনে এসে হাজিরা দেননি। তারা আদালতের নোটিসে রয়েছেন। শামি ক্রিকেট খেলার জন্য দেশের বাইরে রয়েছেন। তাই ১৫ দিনের সময় পাচ্ছেন আত্মসমর্পণের। তবে শামির দাদার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।-জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়