শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিতমারীতে হাতির মৃত্যু

নুরনবী সরকার : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সার্কাসে আসা একটি হাতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে হাতীটির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, রংপুরের শ্যামপুর থেকে লালমনিরহাট বাণিজ্য মেলায় আসা দি লায়ন সার্কাসের হাতিটি কয়েক দিন ধরে জেলার বিভিন্ন গ্রামে ঘুরে চাঁদাবাজি করে আসছিল।

সোমবার বিকেলে আদিতমারী উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে পৌছলে হঠাৎ হাতিটি গরমে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে হাতিটি হটস্টকে মারা যায়। হাতিটির মাউথ সাইফুল ইসলাম বলেন, হাতির মৃত্যুর খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে। তারা এলে হাতির মরদেহ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আদিতমারী উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন বলেন, হাতিটি অসুস্থতার খবর পেলে চিকিৎসা দেয়া যেত। কিন্তু মারা যাওয়ার পরে খবর পাওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ