শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা

এসএম সাব্বির : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভাঙ্গারহাট কালিকা বাড়ি দূর্গা মন্দির চত্ত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য এলাকার সকল বয়সের শতশত নারী পুরুষ মন্দির চত্ত্বরে সমাবেত হয়।

প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে দিপাঙ্কর পান্ডে প্রথম ও মিথাইল জয়ধর এবং অমৃত পান্ডে পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন।

হেল্পলাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সংগঠনটির সহ-সভাপিত অনুপম পান্ডে, নরেশ পান্ডে, সাধারণ সম্পাদক সুশান্ত বৈরাগী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ