শিরোনাম
◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার এই আবেদন প্রক্রিয়া আগামী ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ আজ থেকে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ডাচ-বাংলা মোবাইল ব্যাকিং (রকেট) এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন শেষে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

মোট ৪ টি ইউনিটে ভর্তি পরীক্ষায় ৮০ নম্বর এমসিকিউ এবং ২০ নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিট ৫০০ টাকা, ‘বি’ ইউনিট ১৬০০ টাকা, ‘সি’ ইউনিট ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা নির্ধারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে ২ হাজার ৪৬৬টি আসনের বিপরীতে মোট ৩৪টি বিভাগ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

  • সর্বশেষ