শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৬:৩৫ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপ সেরা ফুটবলার ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক

বেলাল হোসেন : এবার উয়েফর ইউরোপ সেরার পুরস্কার জিতলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। ডিফেন্ডার হিসেবে পুরস্কার জিতে রেকর্ড গড়লেন এই ডাচ ডিফেন্ডার  । এরআগের ৮ আসরে ২বার মেসি, ৩বার  রোনালদো এবং একবার করে  আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরি এবং লুকা মডরিচ ওই পুরস্কার জিতেন। সমকাল

উয়েফার ইউরোপসেরা নারী ফুটবলার হয়েছেন ইংল্যান্ড ও লিঁওর লাকি ব্রনজি। তিনি আডা হেগেলবার্গ ও আমানদিন হেনরিকে হারিয়েছেন। এবার বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে আবার খালি হাতে ফেরালেন ভার্জিল ভ্যান ডাইক।

লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন নেদারল্যান্ডস ডিফেন্ডার ভ্যান ডাইক। দলের জয়ে তিনি বড় অবদান রেখেছেন। লিগে লিভারপুল অন্য দলের চেয়ে সবচেয়ে কম ২২ গোল খেয়েছে। তার পেছনে ভ্যান ডাইকের বড় অবদান রয়েছে। ভ্যান ডাইক গেলো মৌসুমে লিভারপুল ও জাতীয় দলের হয়ে ৯ গোল করেছেন। ক্লাবের হয়ে গেল মৌসুমে ৫০ ম্যাচ খেলেছেন । এর মধ্যে ৪৯ ম্যাচে কোনো ফুটবলার তাকে কাটিয়ে (ড্রিবলিং) বল নিয়ে যেতে পারেননি। প্রতিপক্ষের খেলোয়াড়ের থেকে তিনি ৭৩ ভাগ বল কেড়ে নিতে সক্ষম হয়েছেন।

মেসি ২০১৮ সালের ৩১ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বার্সেলোনা এবং আর্জেন্টিনার হয়ে ৫৮ ম্যাচ খেলে গোল করেছেন ৫৪টি। বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন।  রোনালদো জাতীয় দল এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন ৪৭ ম্যাচ। গোল করেছেন ৩১টি। জুভেন্টাসের হয়ে প্রথম সিরি আ' জিতেছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো।

উয়েফা ২০১১ সাল থেকে ইউরোপসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে। প্রথম বছর পুরস্কার জেতেন লিওনেল মেসি। পরের দুই বছর যথাক্রমে আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরির হাতে ওঠে পুরস্কার। এরপর ২০১৪ সালে রোনালদো প্রথমবার ইউরোপসেরা ফুটবলার হন। ২০১৫ সালে মেসি আবার তার রাজত্ব ফিরে পান। ২০১৬ এবং ২০১৭ মৌসুমে ইউরোপসেরা ফুটবলার হন রোনালদো। আর এবার ইউরোপের সেরা ফুটবলার হন মডরিচ। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ