শিরোনাম
◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলে পাশবিক নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে নারী ও শিশুসহ ১ হাজার ৬০০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে ২৩০ জন শিশু ও অন্তত ৪০ জন নারী। এই আটক অভিযান অব্যাহত রয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) পাবলিক ডিপ্লোমেসি ও পলিসি বিভাগের পক্ষ থেকে এই হিসাব দেয়া হয়েছে।

চলতি বছরের শুরু থেকে ইসরায়েল যেসব ফিলিস্তিনিদের আটক করেছে তাদের মধ্যে ৫শ জনকে প্রশাসনিকভাবে আটক করা হয়েছে। যার ফলে কোনো অভিযোগ কিংবা বিচার ছাড়াই তাদেরকে বছরের পর বছর আটক করে রাখতে পারবে ইসরায়েল।

পাবলিক ডিপ্লোমেসি ও পলিসি বিভাগের সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর ৩ হাজার ২৫৫ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে যেসব শিশু আটক রয়েছে তাদের মধ্যে ৭০ শতাংশ সহিংসতা, ধর্ষণ, যৌনাঙ্গ কর্তন, যাবজ্জীবন কারাদণ্ডসহ খাবার না পাওয়ার মতো নানারকম নির্যাতনের শিকার হচ্ছে।

ইসরায়েলের ওই দৈনিকটি বলছে, ‘কারাবন্দী এসব শিশুর ৭৫ শতাংশের বেশি শিশুকে চোখ বেঁধে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনি কারাবন্দী দিবস উপলক্ষে ১৮ এপ্রিল এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজকের এই দিনে ফিলিস্তিনের নাগরিকরা সেসব মানুষকে সম্মান জানাচ্ছে যারা স্বাধীনতার জন্য পাশবিক নির্যাতন ও অবিচার সহ্য করেও ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠান নিজেকে বিসর্জন দিয়েছেন।’

  • সর্বশেষ