শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলম্যানকে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকার পর ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার জন মিলম্যানের বিপক্ষে সহজেই প্রত্যাশিত জয় পান তিনবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

স্থানীয় সময় মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে জন মিলম্যানের বিপক্ষে ৬-৩, ৬-২, ৬-২ গেমে জয় পান ইউএস ওপেনের নাদাল। পরের রাউন্ডে ৩৩ বছর বয়সী স্প্যানিশ এই তারকার প্রতিপক্ষ আরেক অস্ট্রেলিয়ান থানাসি কোকিনাকিস।

প্রথম রাউন্ডে রাশিয়ার আন্না বিøনকোভাকে ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২ গেমে হারান জাপানের ওসাকা। পরের রাউন্ডে পোল্যান্ডের মাগদা লিনেটের বিপক্ষে খেলবেন তিনি।

গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ প্রথম রাউন্ডে ৬-৩, ৩-৬, ৬-২ গেমে হারান আমেরিকার নিকোল গিবসকে। নারী এককের দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন পেত্রা কেভিতোভা।

সম্পাদনা : এল.আর.বাদল

  • সর্বশেষ