শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজীবন চশমা ফ্রি পাচ্ছেন জ্যাক লিচ

রাকিব উদ্দীন : অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের শ^াসরুদ্ধকর জয়ের নায়ক নিঃসন্দেহে বেন স্টোকস। তবে দলকে জিতিয়ে নিতে স্টোকসের পরেই অবদান বেশি জ্যাক লিচের। ম্যাচের শেষ মুহূর্তে ১৭ বলে ১ রান করে সেঞ্চুরি থেকেও বেশি কিছু করেছেন এ বোলার। মহামূল্যবান এই ইনিংস খেলতে লিচকে সাহায্য করেছে তার দৃঢ় প্রত্যয়। ম্যাচের শ^াসরুদ্ধকর মুহূর্তে প্রায় প্রতিটি বল মোকাবিলা করার আগে একবার করে চশমাটা মুছে নিচ্ছিলেন তিনি। যাতে প্যাট কামিন্সের নব্বই মাইল বেগে ধেয়ে আসা বলগুলো দেখেশুনে খেলতে পারেন! ম্যাচ শেষে লিচের এই অবদান ভুলে যায়নি ইংল্যান্ডের চশমা কোম্পানি স্পেকসেভারস। বাকি জীবন লিচকে ফ্রি চশমা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা!

ম্যাচ শেষে নায়ক স্টোকস তাঁর যোগ্য সহকারীর কথা ভোলেননি মোটেও। একটা টুইটে স্পেকসেভারসকে মেনশান করে বলেছেন, ‘স্পেকসেভারস, অন্তত এই কাজটা করুর, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা দেওয়ার ব্যবস্থা করুন!’ টুইটটার জবাব দিতে দেরি করেনি স্পেকসেভারস। তারাও লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা বিলিয়ে যাব আমরা!’

স্টোকসের পাশাপাশি লিচকে নিয়েই মেতেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বিবিসি স্পোর্টসের সাংবাদিক ড্যান ওয়াকার লিখেছেন, ‘কেউ লিচের চশমাটা ব্রিটিশ মিউজিয়ামে রাখার ব্যবস্থা করো!’

আরেক সাংবাদিক টম ভিক্টরেরও একই মতামত। লেবার পার্টির নেতা জেরেমি করবিন লিখেছেন, ‘এটাই ইতিহাসের সেরা এক রান!’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো লিচকে নিজের নায়কই বানিয়ে ফেললেন, ‘জ্যাক লিচ, আমার নায়ক!’

সাংবাদিক অলিভার হারবোর্ড জানিয়েছেন, ‘আগামী ১০ বছর স্পেকসেভারসের প্রত্যেকটা বিজ্ঞাপনচিত্রে যদি জ্যাক লিচকে দেখা না যায়, তাহলে এই পৃথিবীতে বিচার বলে কিছু নেই!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়