শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের পিভি সিন্ধু, প্রশংসায় মোদী

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। আমেরিকার বেইওয়েন ঝাংকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সিন্ধু। এরপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন চিনের তাই জু ইয়াংয়ের, যা অনেকের মতেই কঠিনতম ম্যাচ ছিলো। কিন্তু সেই ম্যাচও দুর্দান্ত ইনিংসে শেষ করেন সিন্ধু। ফাইনালে মাত্র ১৬ মিনিটে ২১-৭ ফলে প্রথম গেম জিতে নেন হায়দরাবাদী শাটলার। পরের গেমও ও ২১-৭ ব্যবধানে জিতে নেন সিন্ধু। মাত্র ৩৮ মিনিটেই চ্যাম্পিয়ন হন ভারতীয় শাটলার।

এরপর থেকেই প্রশংসার জোয়াড়ে ভাসছেন তিনি। তার জয়ের পর টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘আরও একবার দেশকে গর্বিত করেছে প্রতিভাধর পিভি সিন্ধু। বিডব্লএফ বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জেতায় তাকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাডমিন্টনের জন্য তার আবেগ ও পরিশ্রম অনুপ্রেরণাদায়ী। তার সাফল্য বাকিদের অনুপ্রেরণা দেবে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো।’

পিভি সিন্ধুকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে লিখেছেন, ‘বিডব্লএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। পুরা দেশকে গর্বিত করেছে সিন্ধু। কোর্টে তোমার ম্যাজিক, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মুগ্ধ করে দেয়। লক্ষাধিককে অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতের লড়াইয়ের জন্য শুভেচ্ছা।’

ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন পিভি সিন্ধু। ভারত সিন্ধুকে নিয়ে গর্বিত। চ্যাম্পিয়নকে সবরকম সহযোগিতা করবে সরকার।’

এর আগে দু’বার ফাইনালে উঠেছিলেন সিন্ধু। ২০১৭ ও ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে সোনা হাতছাড়া হয়েছিলো পিভি সিন্ধুর। তবে এবার আর আগের ভুল করেননি ভারতীয় শাটলার।

  • সর্বশেষ