শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমিন ফারহানার সমালোচনা করার অধিকার সবার নেই

ফেসবুক থেকে: রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি। তবে তার সমালোচনা করার আগে অন্তত একশত বার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে।

পারবেন? না পারলে রুমিনের সমালোচনা করার কোন অধিকার আপনার নেই। কারণ রুমিন তাদের তুলনায় কোন অপরাধ করেননি। তিনি শুধু ভুল করেছেন, নৈতিকতার দিক দিয়ে অশুদ্ধ কাজ করেছেন।

রুমিনকে সমালোচনা করার অধিকার আছে কেবল দুধরনের মানুষের। ১) যারা নিশঙ্ক চিত্তে সবার সব ধরনের অপকর্মের সমালোচনা করেন ২) বিএনপির সেসব ত্যাগী কর্মীদের যারা বিশ্বাস করেছিলেন যে রুমিন সংসদে গেছেন শুধুমাত্র সরকারের অপকর্ম তুলে ধরতে আর খালেদা জিয়ার মুক্তির দাবি তুলতে।

আর রুমিন, আপনি আপনার ভুল শিকার করে নিন। আপনি সাধারণ নাগরিক বা আইনজীবী হিসেবে জমির জন্য আবেদন করলে দোষ ছিল না। আপনাদেরই ভাষায় অবৈধ সংসদের এমপি হিসেবে আপনি এ আবেদন করতে পারেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়