শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারিতে ১০০টি রেলসেতু ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের অভিযোগ নাকচ করল কর্তৃপক্ষ

ফাতিমা জান্নাত : নীলফামারি চিলহাটি-আব্দুলপুর রুটের অন্তত ১০০টি রেলসেতু ঝুঁকিপূর্ণ। সেতুগুলো ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

৬টি আন্তঃনগর হয়ে এ রুটে ট্রেন চলাচল করে মোট ২৬টি।

নওগাঁ স্টেশনের কাছেই চকের ব্রিজ। ব্রিটিশ আমলেই তৈরি সেতুটির অনেক জায়গায় খসে পড়েছে ইট ও পলেস্তারা। তবে কিছুটা সংস্কার করে পুরাতন লাইনের পাশেই বসানো হয়েছে নতুন লাইন। দ্রুত এ লাইন সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

তারা বলেন, রেল চলাচলে এখানে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তবে সংস্কার করা হলেই চলাচল ভালো হবে। সব কাজ দ্রুত হলেও রেল উন্নয়ন খুবই ধীরগতিতে হচ্ছে বললেন স্থানীয়রা।

তবে রেলওয়ে পশ্চিমাঞ্চল উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার সেতুর ঝুঁকির আশঙ্কা নাকচ করেছেন।
তিনি বলেন, ঠিকাদাররা এটিকে না ভেঙ্গে এভাবে রেখেছেন। বর্তমানে যে ট্রেন চলাচল করছে তার সাথে এর কোন সম্পর্ক নেই। পুরানো লাইনগুলো পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ