শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ইমার্জিং দল

আক্তারুজ্জামান : তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই ১১৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হারানোর শঙ্কা পেয়ে বসেছিলো বাংলাদেশ ইমার্জিং দলের। কেননা দেশের ক্রিকেটাঙ্গনের সবগুলো দলই শুধু হারতেই আছে। জাতীয় দল, বিসিবি একাদশ, অনূর্ধ্ব ১৯ ও বাংলাদেশ ‘এ’ দল একে একে সবাই হারছে। কিন্তু ইমার্জিং দল সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দলকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় এনেছে।

সাভারের বিকেএসপিতে শুরুতে ব্যাটিং করে ২৭৩ রান তুলেছিলো চামিন্দা ভাসের শিষ্যরা। নাজমুল হাসান শান্ত (৭৭) ও ইয়াসির আলীর (৮৫) ব্যাটে ভর করে ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে পাইপলাইনে থাকা টাইগাররা।

নাঈম শেখ, আফিফ হোসেন, এনামুল বিপ্লব ও জাকির আলীরা ব্যর্থ হলেও নাজমুল শান্ত ও ইয়াসির আলীর দর্শণীয় ইনিংসে ভর করে জয় পায় বাংলাদেশ দল। যদিও সিরান ফার্নান্দো ও যেহান ডেনিয়েলের বোলিংয়ে মাঝে একটু খেই হারিয়েছিলো বাংলাদেশ। তবে সময়মতো জুটি বেঁধে দলকে উদ্ধার করেন শান্ত ও ইয়াসির।

শুরুতে ব্যাটিং করে পাডুন নিসানকা (৫৫), আসালানকা (৪৫) ও কামিন্দু মেন্ডিসের (৬৫) পারফরমে ভর করে ২৭৩ রান তুলেছিলো সফরকারীরা। বাংলাদেশের হয়ে বল হাতে শফিকুল ইসলাম ৩টি, নাঈম হাসান ২টি এবং সুমন, আমিনুল ও ইয়াসির একটি করে উইকেট নেন।
দুদলের মধ্যেকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি শিরোপা নিষ্পত্তির ম্যাচে রূপ নিয়েছে। যে ম্যাচটি মাঠে গড়াবে আগামী শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়