শিরোনাম
◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের ◈ ভারতের ছত্তিশগড়ে মিলল ১.২২ ক্যারেটের পাঁচটি মূল্যবান হীরা ◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জিন’ চলচ্চিত্রে সজল, বিপরীতে পূজা চেরী

আবু সুফিয়ান : ছোটপর্দার তারকা অভিনেতা আবদুন নূর সজল প্রায় তিন বছর পর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম ‘জিন’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরীকে। ‘জিন’ ছবিটি পরিচালনা করবেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির মাধ্যমে রুপালী পর্দার দর্শকরা দেখতে পাবেন নতুন জুটির কেমিস্ট্রি!

মঙ্গলবার সজল জানান, প্রায় একমাস আগে তিনি ‘জিন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। অনেকদিন ধরে আমি কাজ কম করছি। এর কারণ, ভালো না লাগলে এবং গল্প শুনে আমাকে নাড়া না দিলে সে কাজ আমি করিনা। ‘জিন’-এর গল্পটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে।

আগামী সপ্তাহ থেকে টানা একমাসের জন্য এ ছবির সিডিউল দিয়েছি। কাজটি নিয়ে আমার উদ্দেশ্য সৎ। গত একমাস ধরে নিজেকে এ ছবির জন্য প্রস্তুত করছি।

এর আগে ‘জি ‘ ছবিতে পূজার সঙ্গে সিয়াম থাকছেন, এমনটা শোনা গেলেও শেষ পর্যন্ত ছবিতে দেখা যাবে সজলকে। এছাড়া ইয়াশ রোহানের নাম শোনা গেলেও সেখানে আসছেন রোশান, তার বিপরীতে পিয়া বিপাশা।

জিন ছবি নিয়ে বেশিকিছু না বললেও সজল জানান, তিনি এই ছবিতে একজন ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে অভিনয় করবেন। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়